লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে আয়োজনের লক্ষ্যে সম্প্রতি একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ট্রাস্টের প্রস্তুতি সভায় এজিএম আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্রাস্টের চেয়ারপার্সন মাফিজ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার খানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ আখলাকুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন ও প্রফেসর ফরিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু ও মোহাম্মদ কবির মিয়া, সহকারী কোষাধ্যক্ষ হাসিনুজ্জামান নুরু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন, নির্বাহী সদস্য আবুল হোসাইন মামুন, খালেদ খান, নেছার আলী লিলু, সিরাজুল ইসলাম, এম এ সালাম, শেখ মব্বশির আলী এবং গিয়াস মিয়া।

সভায় জানানো হয়, এ বছর ট্রাস্টে ৩২ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। এ উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে সকল ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আগামী ১১ মে রোববার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী এজিএম-এ সকল ট্রাস্টিদের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষভাবে আহ্বান জানানো হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪