বিশ্বনাথে চার ব্যবসায়ীকে অর্থদন্ড

বিশ্বনাথে চার ব্যবসায়ীকে অর্থদন্ড।
বিশ্বনাথে চার ব্যবসায়ীকে অর্থদন্ড।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের নতুনবাজার ও পুরানবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কৃষি বিপণন আইনে অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না রাখায় দুই সবজি ব্যবসায়ী ও দুই মুদি দোকানীকে পৃথক মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা, পৌরসভার লাইসেন্স পরিদর্শক ও বিশ্বনাথ থানা পুলিশের সদস্যরা।

বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, ‘অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪