বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুমিন আলীর দাফন সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. মুমিন আলী (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার দিবাগত রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের ঈদগাহ মাঠে জানাযা ও রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান’র উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. মুমিন আলীকে গার্ড অব অনার প্রদান করেন।

কোনারাই গ্রামের মরহুম হাজী আছদ্দর আলীর পুত্র মুক্তিযোদ্ধা মো. মুমিন আলী মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪