বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: করোনাভাইরাসের মহামারীর সংকটময় পরিস্থিতি মোকাবেলা ও পবিত্র রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ‌্যোগে কর্মহীন-অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার তেলিকোনা গ্রামের (এলাহাবাদ) রাহমান মঞ্জিলে আনুষ্ঠানিকভাবে স্থানীয় এলাকার ১২০টি পরিবারের মধ‌্যে এই খাদ‌্যসামগ্রী ও আরো শতাধিক পরিবারের সদস‌্যদের মধ‌্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন সিংগেরকাছ আলিম মাদ্রাসার অধ‌্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ, স্থানীয় ইউপি সদস‌্য আমির উদ্দিন।

এসময় অন‌্যান‌্যের মধ‌্যে গ্রামের খায়রুল ইসলাম মনু মিয়া, আবুল লেইছ, মোজাহিদ আলী,  ট্রাস্টের স্থানীয় শাখার সহ সভাপতি আব্দুল মালিক,  সাংস্কিতিক সম্পাদক মাসুদ মোফাস্সির, সদস‌্য ফারুক আহমদ, মাহফুজুর রহমান, পীর আমিনুর রহমান, কমর উদ্দীন, ময়না মিয়া, বারিক মিয়া, সাদ্দাম হোসেন, ফাহিম আহমদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪