ইউএনও বর্ণালী পালকে বিশ্বনাথ পৌরসভার প্রশাসক নিয়োগ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেটের নবগঠিত বিশ্বনাথ পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালকে নিয়োগ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপ-সচিব ফারহানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৪২ ধারার (১) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে বিশ্বনাথ পৌরসভার প্রশাসক নিয়োগ করা হলো। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক বিশ্বনাথ পৌরসভার সার্বিক কর্মকান্ড পরিচালনা করবেন এবং এই আদেশ অবিলম্ভে কার্যকর হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, আমি এব্যাপারে অফিসিয়ালভাবে এখনও কোন আদেশ পাইনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪