বিশ্বনাথে দশঘর ইউনিয়ন চ্যাম্পিয়ন ক্রিকেট লীগের উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী ক্রিকেট ক্লাব কতৃক আয়োজিত ১ম আন্তঃ দশঘর ইউনিয়ন চ্যাম্পিয়ন ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২ঘটিকায় স্থানীয় পীরের বাজার সংলগ্ন (পীরের বাজারের পশ্চিমে) মাটে এই খেলা অনুষ্ঠিত হয়।

বরুনী ক্রিকেট ক্লাবের সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজহারুল ইসলাম রিপনের পরিচালনায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন বিশ্বনাথ আইডিয়াল এসোসিয়েশন বার্সেলোনা (স্পেন) ও আল ফুরকান ফাউন্ডেশন পীরের বাজারের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী এইচ এম রায়হান আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ও খেলা উদ্ভোদন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন বেতনাল গ্রীণ লন্ডনের সাবেক তিন বারের কাউন্সিলর আব্দুল মতিন, যুক্তরাজ্য প্রবাসী হাজী তাজ উদ্দীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-ফোরকান ফাউন্ডেশনে সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনহার বিন সাইদ, গোলাপগঞ্জ হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ নিহাল, বরুনী ক্রিকেট ক্লাবের সহ সভাপতি তাজুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল তারেক, ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নোমান আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা (রাজিব), ক্লাবের টিম ম্যানেজমেন্টে মো. ফারুক মিয়া, ক্রীড়া সম্পাদক লিটন, প্রচার সম্পাদক, সাইফুল, আসাদ মিয়া, মো. আফুচৌধুরী, সদস্য রাজন, রাজু, মোঃ সালমান, শায়েদ আহমেদ, মোঃ রুফু মিয়া ইসলাম, শাহজাহান শাহ, শেখ মো. সেবুল মিয়া, আলম, প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪