অনুমোদন পেল বিশ্বনাথ উপজেলা ক্রিড়া সংস্থার অ্যাডহক কমিটি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটিকে অনুমোদন দিয়েছে জাতীয় ক্রিড়া পরিষদ। জাতীয় ক্রিড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা এবং স্থানীয় ক্রিড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি অনুমোদন দেয়া হয়।

গত ১ অক্টোবর জাতীয় ক্রিড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত অ্যাডহক কমিটিতে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমকে সভাপতি এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানকে সদস্য সচিব পদে রয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম এবং সাবেক ফুটবলার ও ক্রিড়া সংগঠক ওয়াসিম উদ্দিন।

জাতীয় ক্রিড়া পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রিড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ পদ্ধতি অনুসরণ করে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪