বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যকরি কমিটির সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যকরি কমিটির সভা গত ২৫ নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যরা অংশনেন।

সংগঠনের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলজার খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন ট্রাস্টি হাজী তাহির উল্লাহ, বশির উদ্দিন মনির, আব্দুল হান্নান, মতরিছ খান, গৌছ আলী, শাহ জয়নাল, আব্দুল ওদুদ শাহেল, নজরুল ইসলাম, মিসবাহ উদ্দিন, হাজী সাদেক আলী, আব্দুল বাছিত বাদশা, নাসির উদ্দিন আহমদ, আব্দুল খালিক, সৈয়দ ওয়ারিজ আলী, আখলুছ মিয়া, এম আলী মজনু, শফিক উদ্দিন, নূরুল ইসলাম, এম উদ্দিন, আব্দুল কালাম প্রমুখ।

সভায় জানানো হয় বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে এলাকার ৩০জন হত দরিদ্রদের মধ্যে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের সেলাইমেশিন প্রদান করা হবে। উক্ত ৩০ জনের নামের তালিকা চুড়ান্ত করা হয়। আগামী ১৩ ডিসেম্বর সেলাইমেশিন বিতরনের সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়েছে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে সংগঠনের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। যোগাযোগ নাম্বার বাংলাদেশের জন্য ০১৭৪২২৮৫০০৫। সভা থেকে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪