বিশ্বনাথের হলি চাইল্ড স্কুলে দোয়া মাহফিল ও বৃত্তি বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ বাজারস্থ হলি চাইল্ড স্কুলে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও বৃত্তি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্কুলের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর ৩১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

শনিবার স্কুলের পরিচালক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ‌্যক্ষ নেছার আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তানভীর রহমান মাহিন ও গীতা থেকে শ্লোক পাঠ করেন শিক্ষক এম এস রিপন রাজবর্ধন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন ২য় শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার ইমা।

বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আব্দুস সামাদ আজাদ, আজিমুর রহমান রাজন, সাইফুল ইসলাম রোজ, হালিমা ইসলাম রিপা, সাবিনা আক্তার, রাহিমা আক্তার ও হালিমা আক্তার জবা।

উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য রেবেকা সুলতানা, খাদিজা আক্তার, সুলতানা আক্তার, সায়মা আক্তার, সালমা আক্তার, সোনাভান বিবি প্রমুখ সহ স্কুলের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪