এসএসসির ফলে বিশ্বনাথে প্রথম দেওকলস, দ্বিতীয় উমর ফারুক একাডেমী

Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষে রয়েছে দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে হযরত উমর ফারুক (রাঃ) উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে শাহপিন উচ্চ বিদ্যালয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল অনুযায়ী, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এবার ৬৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৯ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৯ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে থাকা হযরত উমর ফারুক (রাঃ) উচ্চ বিদ্যালয়ে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮১ শতাংশ।

আর তৃতীয় অবস্থানে থাকা শাহপিন উচ্চ বিদ্যালয়ের ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ জন। এ প্রতিষ্ঠানের পাসের হার ৭২ শতাংশ।

এ ছাড়া খাজাঞ্চি একাডেমি উচ্চ বিদ্যালয় ৭১ শতাংশ পাসের হার নিয়ে চতুর্থ এবং আলহাজ লজ্জুন্নেছা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ৬৬ শতাংশ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব অনুযায়ী, বিশ্বনাথ উপজেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার মোট ২ হাজার ৪৬৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ২৬৬ জন। উপজেলায় মোট পাসের হার ৫১ দশমিক ৩৭ শতাংশ। এ ছাড়া মোট ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪