বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার ২০২৭-২৮ ইং সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিশ্বনাথের প্রাণসী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শাখার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর শাখার সেক্রেটারি নূরুজ্জামান খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি হাফিজ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মাদ আমীর উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সেক্রেটারি মুফতি মুহাম্মাদ আবু তাহের মিসবাহ, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা সুলাইমান আহমদ শাহী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শামীম।

অনুষ্ঠানে ২০২৭-২৮ ইং সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত দুই কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

উপজেলা শাখার কমিটিতে সভাপতি হয়েছেন মাওলানা মিছবাহ উদ্দিন, সহসভাপতি আব্দুত তাহিদ, সেক্রেটারি মাশুকুর রহমান শিকদার ও জয়েন্ট সেক্রেটারি আতাউর রহমান। সাংগঠনিক সম্পাদক মাওলানা কয়েছ আহমদ, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক শাইখুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক শাহ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক বাশার উদ্দিন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মারুফ আলী এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের। সদস্য হয়েছেন জিল্লুর রহমান, ফয়ছল আহমদ ও আব্দুস সালাম।

অন্যদিকে পৌর শাখার কমিটিতে সভাপতি হয়েছেন মো. রিয়াজুল ইসলাম, সহসভাপতি আব্দুল জলিল ও সেক্রেটারি নূরুজ্জামান খালেদ। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাহবুব হোসেন এবং সদস্য হয়েছেন মইনুল ইসলাম।

শপথ গ্রহণ শেষে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ইসলামী আন্দোলনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪