সিলেটের বিশ্বনাথে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী পাঁচ বছরের জন্য সংগঠনের উপজেলা শাখা পুনর্গঠন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্বনাথ পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী পাঁচ বছরের জন্য কাজী মাওলানা আব্দুল ওয়াদুদকে সভাপতি, কাজী মাওলানা নুরুদ্দিনকে সাধারণ সম্পাদক এবং কাজী মাওলানা আব্দুল মুকিতকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুস সবুর, সাধারণ সম্পাদক কাজী মোজাম্মিল হোসেন ও সহসাধারণ সম্পাদক কাজী আব্দুল হাসিব।
এ ছাড়া সভায় ২ নম্বর খাজাঞ্চি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মাওলানা আবু তাহের মুহাম্মদ হুসাইনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।





