ব্রিটেনে বিশ্বনাথের মেয়ে রোকসানা’র মাস্টার্স ডিগ্রি অর্জন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্যে বিশ্বনাথের মেয়ে রোকসানা বেগম কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাজ্যের এসেক্স-এ বসবাসরত বিশিষ্ট কমিউনিটি নেতা, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টী ও সিলেটের বিশ্বনাথ উপজেলার হরিকলস গ্রামের মদরিছ আলীর ২য় কন্যা। ৫ভাই ও বোনের মধ্যে সে ৩য়। রোকসানা সম্প্রতি লন্ডন সিটির ইউনিভার্সিটি অব ল থেকে এই মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

রোকসানা বেগম তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বাবা-মা, ভাই-বোন, শিক্ষক-শিক্ষিকা অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন। ভবিষ্যতে তিনি একজন সলিসিটর হতে ইচ্ছুক। এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

যুক্তরাজ্যে জন্মগ্রহনকারী রোকসানা ইতিপূর্বে সেদেশের ওয়েস্ট মিনিস্টার ইউনিভার্সিটি থেকে বিএ অনার্স ডিগ্রি লাভ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪