গহরপুর ব্লাড ফাইটার্স’র উদ্যোগে ৩শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: সিলেটের বালাগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গহরপুর ব্লাড ফাইটার্স’র উদ্যোগে বিনামূল্যে ৩শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্প শেষে বিকালে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা আব্দুল মুনিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গহরপুর ব্লাড ফাইটার্স’র সভাপতি ।
সংগঠনের সভাপতি আমিনুর রহমান তুহেল’র সভাপতিত্বে এবং নাবিল হায়দার চৌধুরী ও ইমাম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, বালাগঞ্জ উপজেলা টুরিস্ট ক্লাবের সভাপতি ছালিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু।
এসময় উপস্থিত ছিলেন- গহরপুর ব্লাড ফাইটার্স’র সহ-সভাপতি শাহ আলম, এস.এ. সুমন, মাহবুবুর রহমান মাহদিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজমল, সহ সাধারণ সম্পাদক, রাজু আহমেদ, জুনেদ আহমেদ, অর্থ সম্পাদক, গুলজার আহমেদ জাকারিয়া, রাহমান জাব্বির, ইমাম উদ্দিন, নুরুজ্জামান জামান, সদস্য শহিদুর রহমান, ওমর আহমেদ, আতিফ, সতন, সাইফুল, হাবিবুর, শহিদুল, মোস্তাকিম, কয়েস, সাদিক, অলিউর, জাহাঙ্গীর, মিনহাজ, কামরান, আহসান, লুৎফুর, মাহিন, হাবিবুর, শাকিল, কিরন, সাইফুর, আশিক, মাসুম, তারেক, সালেহ, জাহেদ, সায়েম, সাজুল, নূরুল, রাহি, জামিল, মামুন, তোফায়েল, হাসান, জালাল, মালেক, সাব্বির, মামুন, নাঈম, ফারহান, আরিফ, শাহরিয়া, মামুন, মারজান, পাবলু, হুসাইন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪