বালাগঞ্জে ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় এমপিও’ভূক্তি উপলক্ষে দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp
বালাগঞ্জ সংবাদদাতা :: সিলেটের বালাগঞ্জ উপজেলার বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এমপিও’ভূক্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিদ্যালয়টি এমপিও’ভূক্তি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিনন্দন জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. শফিক উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট’র জয়েণ্ট সেক্রেটারি মো. রফিকুল ইসলাম জুয়েল, সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য খালেদ আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, প্রবীণ মুরুব্বি হাজী মনোওর খান, আসলম খান, সাবেক ইউপি সদস্য নেছাওর আলী।
এসময় উপস্থিত ছিলেন- তরুণ সমাজকর্মী সুহেল বারী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা আজমান আলী, তজমুল আলী, আনোয়ার আলী, হাজী গুলশের আলী, বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান পংকি, মাহমুদুন নেছা, সুমন চন্দ্র সরকার রায়, সুজন চন্দ্র বণিক, আল আমিন, শুভ লস্কর, শহিদুল হক, মো. আব্দুল খালিক প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪