গোয়াইনঘাটে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সচেতনতামূলক র‌্যালি-পথসভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেট জেলার প্রতিটি উপজেলার ন্যায় গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী সালুটিকর বাজারে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন সম্পর্কে ট্রাফিক সচেতনতামূলক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে সালুটিকরস্থ নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সালুটিকর-গোয়াইনঘাট ও সালুটিকর-ভোলাগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ট্রাক-পিকাপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ-কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ। ট্রাফিকের টিআই মারিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো সালাহ উদ্দিন, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবী লুৎফর রহমান, ট্রাক শ্রমিক গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ-কমিটির সভাপতি হাফিজুর রহমান, সহ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সুমন, সহ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী ফরিদ মিয়া, সালুটিকর ইমা লেগুনা শাখার সাধারণ সম্পাদক আলাজুর রহমান। এছাড়া থানার এসআই সুরঞ্জিত তালুকদার, এসআই বাছেদ মিয়া, এএসআই মামুন রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪