বিশ্বনাথে রিকশা মালিক শ্রমিক কল্যাণ সমিতির কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের উত্তরপাড় রিকশা মালিক শ্রমিক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলা সদরের আরামবাগস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সুন্দর আলী রুহুলের সভাপতিত্বে ও এস এস শাহজাহান আহমদ আকাশের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বম্মতিক্রমে সুন্দর আলী রুহুলকে সভাপতি ও এস এস শাহজাহান আহমদ আকাশকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সংঘঠনের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি জুনাব আলী, আব্বাস আলী, রুহেল মিয়া, মুসলিম আলী, সহ সাধারণ সম্পাদক আব্দুল হক, নূর আলী, তাহির আলী, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক টিটন মিয়া, মনসুর আলী, দপ্তর সম্পাদক পুলক সিংহ, প্রচার সম্পাদক ফয়জুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তজম্মুল আলী, ইব্রাহিম আলী, চান মিয়া ও কবির আলী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪