জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে নব গঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। এর মধ্যে এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ১১লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত নেয়া। সভা থেকে এলাকার দারিদ্র বিমোচনে সবাইকে সহযোগিতা করার আহবান জানান নতুন কমিটির নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ আহমদ ও সহ সভাপতি শাহজাহান শিকদারের যৌথ পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ওয়েছ আহমদ, সহ সভাপতি ফজনুর রহমান, আব্দুল সাজ্জাদ (আওলাদ), সিদ্দিকুর রহমান জয়নাল, লোকমান আহমদ, সেলিম উদ্দিন, নাসির উদ্দিন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪