বিশ্বনাথে দুর্নীতিমুক্ত দশঘর ইউনিয়ন গঠন ও নির্বাচনের দাবিতে সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিকেলে স্থানীয় পীরেরবাজারে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না দশঘর ইউনিয়ন পরিষদের। অনিয়ম-দুর্নীতি চলছে পরিষদে। পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যরা নিয়ম-নীতির তোয়াক্ষা না করে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন। ফলে ইউনিয়নবাস কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পরিষদের অনিয়ম-দুর্নীতি থেকে আমরা ইউনিয়নবাসী পরিক্রাণ চাই। তাই দ্রুত দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করে ও দুর্নীতি মুক্ত পরিষদ গঠনে সরকারের প্রতি জোর দাবী জানান।
পীরেরবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুক মিয়ার সভাপতিত্বে এবং দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক শাহ ফারুক আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ।
বক্তব্য রাখেন এলাকার মুরব্বী মিজানুর রহমান, চেরাগ আলী, তজম্মুল আলী, সংগঠক তাজুল ইসলাম, শহিদুজামান, মাহমুদুল করিম মঞ্জু, মহসিন আহমদ, ডালিম আহমদ, তজম্মুল আলী, মাসুম আহমদ, শওকত হোসেন, জাকির আহমদ, সুয়েব আহমদ, মালেক মিয়া, আনোয়ার হোসেন, মুহিত চৌধুরী, জুমন মিয়া, সুমাত আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪