খাজাঞ্চী ইউনিয়নে ১নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিল্লুর রহমান জিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুশ শহীদ। বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন স্থানীয় ওয়ার্ডের মেম্বার শফিক মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ আলী, সাধারণ সম্পাদক আপ্তাব আলী। বক্তব‌্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি শিহাব উদ্দীন, আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ সবুজ, যুগ্ম সম্পাদক আলী আহমদ শামীম, তছলিম উদ্দীন, আলী আহমদ ফয়ছল, ফজলু মিয়া ও লায়েক হাছান।

সভায় হোসেন আহমদ মিসবাহকে সভাপতি, সাইদুল ইসলাম ফাহিমকে সাধারণ সম্পাদক ও আতিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন করা হয়। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪