দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে ১লা অক্টোবর মঙ্গলবার। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের সোনারগাঁও রেস্টুরেন্টে আয়োজিত সভায় বিগত বছরের কার্যক্রম ও আর্থিক রিপোর্ট পেশ করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ অতীতের সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে ট্রাস্টকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় জানানো হয় বর্তমানে এই ট্রাস্টের মাধ্যমে বহু ছাত্রছাত্রীকে বৃত্তি বিতরনসহ ৬ জন সাপোর্ট স্কুল শিক্ষকের বেতন পরিশোধ করে যাচ্ছে। সংগঠনটি বিগত ২০ বছর যাবত এলাকার শিক্ষার উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ একাদিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বর্তমানে সংগঠনের ফান্ডে ১কোটি ৫০ লাখের বেশি অর্থ রয়েছে।

সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম নানুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এর পরিচালনায় আর্থিক রিপোর্ট পেশ করেন সেলিম আহমদ। বক্তব্য রাখেন ট্রাস্টি আফসর মিয়া ছোট মিয়া, সাজিদ আলী মেনন, নেছার আলী, ফয়জুর রহমান, আলী আহমদ, শাহজাহান, সামছুল হক, আখলাকুর রহমান, সুবান আলী বারী, গিয়াস উদ্দিন, হামদু মিয়া, নূরুল ইসলাম, কামাল আহমদ, তুফায়েল আহমদ, তাজ উদ্দিন, মৌলানা নাসির উদ্দিন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪