কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাষ্টের ফ্যামিলি গ্যাদারিং ও এওয়ার্ড বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের কানাইঘাট উপজেলার সেবা মূলক সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের ফ্যামিলি গ্যাদারিং ও জিসিএসসি, এ লেবেল ও উচ্চতর শিক্ষায় কৃতকার্য্য ছাত্র ছাত্রীদের মধ্যে এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যুক্তরজ্যের পূর্ব লন্ডনের এনসাইন ইয়ুথ ক্লাবে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে উপজেলার বাসিন্দারা অংশনেন।
অনুষ্ঠানে শিশু কিশোররা অতিথিদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি বক্তব্য, কোরআন থেকে তেলাওয়াত ও নাশিদ পরিবেশন করেন।
ট্রাষ্টের সভাপতি অধ্যাপক আব্দুল মালিকের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক আবুল মানসুর চৌধুরীর পরিচালনায় সভায় সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিগত দিনের কার্য্য বিবরণী তুলে ধরেন।
আবুল ফজল চৌধুরীর পবিত্র কোরান তেলাওতের মাধ্যমে বৃটেনের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিন শতাধিক কানাইঘাটবাসীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের, ট্রাষ্টের প্রধান উপদেষ্টা খসরুজ্জামান খসরু, একাউন্টেন্ট ফারুক আহমেদ, কমিউনিটি নেতা মখলিছুর রহমান, আব্দুর রহমান, আব্দুল মতিন চৌধুরী, আসাদ চৌধুরী, আলহাজ্ব হায়াত উল্লাহ, হাবীব উল্লাহ, শেরুজ্জামান রঞ্জু, ইকবাল আহমদ চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, জামাল উদ্দিন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উচ্চতর ডিগ্রী, জিসিএসই ও এ লেভেল পরিক্ষায় উর্ত্তীনদের মধ্যে সম্মাননা সার্টিফিকেট বিতরন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অন্যতম উপদেষ্টা আনিসুল হক, কয়সর আহমেদ চৌধুরী, ম্যাথমেটিশিয়ান সুয়েবুর রহমান, ব্যাংকার নুরুল আলম, সিনিওর সহ সভাপতি ইউসুফ আহমেদ, তাজুল ইসলাম, নাজমুল ইসলাম, কোষাধক্ষ মোহাম্মদ জাকারিয়া,একাউন্টেন্ট মাসুক রব্বানী, শিক্ষাবীদ শাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ শাহীন, বিশিষ্ট আলেম শেখ ইয়াহইয়া , ও এওয়ার্ড প্রাপ্তদের পক্ষ থেকে আসাদুজ্জামান পলাশ, তানভির নেওয়াজ হক, সাবিহা মালিক, আবির মালিক, সাওদা হুসিন ঈদি ও অন্যান্যরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪