শহীদদের স্মরণে শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েসন ইউকে’র দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ১৯৭১সালের ৩১ আগস্ট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে পাকহানাদার বাহিনী তাদের দেশীয় দোসরদের সহায়তায় নারকীয় তান্ডব চালিয়ে গ্রামের সহজ সরল শান্তিপ্রিয় ১২৬ জন মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। নারকীয় এ হত্যাকান্ডের পরপরই পাকসেনারা শ্রীরামসি গ্রামে ঢুকে গ্রামের প্রায় ২৫০টি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়। স্বাধীনতার পর থেকে দেশে বিদেশের শ্রীরামসি গ্রামের বাসিন্দারা দিনটি স্মরণ করে আসছেন। গত ৩১ আগস্ট শনিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে আয়োজন করা হয় দোয়া মাহফিলের।
দোয়া মাহফিলে জড়ো হয়েছিলেন শহীদ পরিবারের সদস্যরা। কারো বাবা, কারো ভাই, কারো চাচাসহ নিকট আত্মীয়দের হারাতে হয়েছে সেইদিন। শহীদ পরিবারের সদস্যরা জানান শান্তি কমিটির নামে মিথ্যা আশ্বাসে সেইদিন গ্রামবাসীকে জড়ো করে হত্যা করা হয়। দীর্ঘ এক সাপ্তাহ পর্যন্ত লাশ পড়ে ছিলো। কিন্তু দেশীয় দোসরদের ভয়ে কেউ দাফন পর্যন্ত করার সাহস পায়নি
স্বাধীনের পর থেকে এই দিনটি শ্রীরামসি গ্রামবাসী শহীদদের স্মরণে আঞ্চলিক শোকদিবস হিসাবে পালন করে আসছেন। তবে যারা সেদিন পাকবাহিনীর দোসর ছিলো তাদের আজো বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেনে যুক্তরাজ্য প্রবাসীরা। শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েসন ইউকের নেতৃবৃন্দ জানিয়েছে তারা প্রতিবছরই যুক্তরাজ্যে সেই সকল শহীদদের স্মরণ করে থাকেন। তারা আশা করছেন সরকার অন্যান্য জায়গার মত শ্রীরামসি গ্রামের গণহত্যারও বিচার করবেন।
শনিবাদ বাদ জোহর অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মোহাদ্দিস নজরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন, ব্রিকলেইন মসজিদের হাফেজ মতিউল হক বাচ্চু, হাফেজ আব্দুল ওয়াহিদ।
মিলাদ শেষে ওয়েলফেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শহিদদের রুহের মাগফেরাত জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন শ্রীরামসি ওয়েলফেয়ারের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন আলী। আরও উপস্থিত ছিলেন, শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েসনের আব্দুল মালিক মানিক, তবরিছ আলী, মোক্তার মিয়া, ইছমত আলী, আব্দুন নুর, আবুল লেইস মিয়া, আবর আলী, আব্দুল নুর, আমির হোসেন, জমশেদ আলী, মানিক মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল রশিদ, আঙ্গুর আলী, মফজ্জুল হোসেন, আলী হোসেন, মাহিন হোসেন, ঈসমাইল মোহাম্মদ তারিখ ইবনে আলী, আব্দুস সোবহান, আব্দুল রুউপ সানুর, আশফাক মিয়া, মুসফিক মিয়া, বেলাল উদ্দিন আলী, কামাল উদ্দিন আলী, আজাদ আলী, পাবেল আলী প্রমুখ। সাংবাদিক আকরাম হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব, ব্রিকলেইন জামে মসজিদের সভাপতি সাজ্জাদ মিয়া, টাওয়ার হামলেট কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার আব্দুল মুকিত চুনু এম বি ই, সাজ্জাদ মিয়া, সৈয়দ মরতুজা আলী, মতিউর রহমান, হবিপুর নিবাসী শ্রীরামসিতে শহিদ আব্দুল হান্নানের ভাই মনতাজ আলী, ছেলে আব্দুল সালামসহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪