বিশ্বনাথে আ ন ম শফিকুল হক স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ.ন.ম শফিকুল হক স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেলে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মরহুম হাজী ইসকন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আব্দুল রব গৌছের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা শাহ আব্দুল সমছু আজম, প্রবীণ মুরব্বি আব্দুর রাজ্জাক, মরহুমের সহোদর যুক্তরাজ্য প্রবাসী নজরুল হক, মৌলবীরগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি মানিক মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল করিম, আব্দুল মতিন, মহানগর ছাত্রলীগ নেতা ফুজায়েল আহমদ জনি, জেলা ছাত্রলীগ নেতা তাহমিদ আহমদ নাদেল।
বক্তারা বলেন, আ.ন.ম শফিকুল হক ছিলেন একজন সাদা মনের সর্বজন গ্রহন যোগ্য রাজনীতিবিদ, তার প্রজ্ঞা ও কর্মগুণে তিনি আজীবন মানুষের মনে বেচেঁ থাকবেন।
শোকসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠক গয়াছ মিয়া, আব্দুল জলিল, মাহমদ আলী, মজনু মিয়া, শফিক মিয়া, হোসেন আহমদ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ আশরাফ মিয়া, সহ সাধারণ সম্পাদক শাহ তোফায়েল আহমদ শাকিল, সদস্য ছায়াদ মিয়া, আনছার মিয়া, আতাউর রহমান, রায়হান আহমদ, আফছার মিয়া, জুনেদ মিয়া, রাসেল আহমদ, লোকমান মিয়া, আলী হোসেন প্রমুখ।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪