স্পেনে আল ইসলাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

স্পেন সংবাদদাতা :: স্পেনের বার্সেলোনায় আঞ্জুমানে আল ইসলাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় লতিফিয়া ফুলতলী জামে মসজেদে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

আল ইসলাহ বার্সেলোনা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আঞ্জুমানে আল ইসলাহর ফ্রান্সের সহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, বার্সেলোনা শাখার সহ সভাপতি আবুল কালাম আজাদ, ট্রেজারার ছদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবির খোকন, সহ সাংঠনিক সম্পাদক আব্দুস শহীদ, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এ আর লিটু, আজমল হোসাইন, সাবেক তালামীয কর্মী ময়নুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের নির্বাহী সদস্য ক্বারী মাওলানা হেলাল আহমদ ও নাতে রাসূল (সাঃ) পাঠ করেন লতিফিয়া হিফজুল কোরআন শাখার ছাত্র মহি উদ্দিন অভি।

অনুষ্ঠানে অন‌্যান‌্যের মধ‌্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ অফিস সম্পাদক মোঃ খসরুর ইসলাম, ক্বারী আকরাম আলী, কালাম হোসেন, আবু তাহের, খালেদ আহমদ, আবীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল জলিল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪