‘বিশ্বনাথের আলো’ নিউজ পোর্টালের চেয়ারম্যান সংবর্ধিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Picture Songbortito Biswanath Sylhet 08.07.2019সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথের আলো ডটকম’ নামের নিউজ পোর্টালের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল বাশারকে সংবর্ধনা প্রদান করা হয়েছেন। সোমবার বিকেলে জব্বার মার্কেটস্থ ২য় তলায় নিউজ পোর্টালের কার্যালয়ে পোর্টালের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। পোর্টালের সম্পাদক ফজল খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পোর্টালের চেয়ারম্যান আবুল বাশার।
পোর্টালের প্রকাশক ছালেহ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, আব্বাস হোসেন ইমরান, শহিদুর রহমান, আক্তার আহমদ শাহেদ, মাস্টার আমিনুল হক সরকার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিশ্বনাথ উপজেলার শাখার সভাপতি শেখ ফজর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক অসিত রঞ্জন দেব, রোহেল উদ্দিন, মিছবাহ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিশ্বনাথ উপজেলার শাখার সাধারণ সম্পাদক শেখ কাওছার আলী, ব্যবসায়ী ফুলকাছ আলী, আব্দুল হক, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আবদুল বাতিন, যুবলীগ নেতা শামীম আহমদ, সংগঠক কামাল উদ্দিন, বুরহান উদ্দিন, সাঈদ মিয়া প্রমুখ। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪