বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিচা বাজার থেকে দেশীয় তৈরী পাইপগান ও কার্তুজসহ জুবের আহমদ (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৯। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বুধরাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৪টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি ওবাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
আটককৃত জুবের আহমদকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (ভারপ্রাপ্ত) এএসপি ওবাইন।









