বিশ্বনাথে রাজাগঞ্জ বাজার ফুটবল প্রিমিয়ার লিগ’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে শায়েস্তা রেস্টুরেন্ট’কে হারিয়ে বিজয়ী হয় ফ্রেন্ডস টেলিকম। বিকেলে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করেন বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আরশ আলী গণি।
বিজয় চন্দ বলাইর সভাপতিত্বে ও জসীম উদ্দীনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আব্দুল আহাদ, সংগঠক মোজাহিদ আলী, লায়েক হাসান অভি প্রমুখ। -বিজ্ঞপ্তি









