বিশ্বনাথনিউজ২৪ :: আরব আমিরাতে সম্প্রতি অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে পুরুষ দ্বৈত ব্যাডমিন্টনে স্বর্ণের মেডেল জয়ী বিশ্বনাথের যুবক আব্দুল জাহির তানভীরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্বর্ণের মেডেল জিতে তিনি দেশে ফিরলে শুক্রবার (৫এপ্রিল) রাতে বিশ্বনাথের ইলামেরগাঁও যুব সমাজের উদ্যোগে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
ক্রিড়া সংগঠক আব্দুল মালিকের সভাপতিত্বে ও সংগঠক কয়েছ আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আব্দুল জাহির তানভীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক সুরুজ আলী, সাংবাদিক জামাল মিয়া ও সংগঠক মো. আব্দুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন আজাদ মিয়া, সামছুল ইসলাম, জুবেল আহমদ, রুবেল মিয়া, জুবেল মিয়া, নিজাম উদ্দিন, অপু আহমদ, রাজা মিয়া, মিন্টু মিয়া, রুমন মিয়া, শিপন আহমদ, লিলু মিয়া, সাকের হাসান, রবিউল ইসলাম, ইউনুছ আলী, জাহেদ আহমদ, শামিম আহমদ, সালমান আহমদ, জিয়াউল হক, নাঈম আহমদ, জাকির হোসেন, রাসেদ মিয়া, জাকির মিয়া, বেলাল আহমদ, মিজান মিয়া, রিপন মিয়া প্রমুখ।









