অবশেষে ড. কামাল হোসেনের নির্দেশেই শপথ নিচ্ছেন মোকাব্বির খান!

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ca4c8 f03c876d46 longবিশ্বনাথনিউজ২৪ :: গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে নির্বাচিত মোকাব্বি র খান কাল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন। তাঁর চিঠির পরিপ্রেক্ষিতে কাল শপথের আয়োজন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।  বিষয়টি নিশ্চিত করে মোকাব্বির খান জানান, তিনি গণফোরামে প্রধান ড. কামাল হোসেনের নির্দেশে ও দলীয় সিদ্ধান্তেই আগামীকাল দুপুর ১২টায়  তিনি শপথ নিচ্ছেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকাব্বির খান। মাত্র দুই দিনের প্রচারণায় মূলত ইলিয়াস আলী নিখোঁজ ইস‌্যুকে কাজে লাগিয়ে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনের পর বিএনপি  ও জাতীয় ঐক‌্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস‌্যরা শপথ না নিতে সিদ্ধান্ত হয়। এনিয়ে চলে আলোচনা সমালোচনা। এরপর গত ৭মার্চ মোকাব্বির খান শপথ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অর্থাৎ ৬ মার্চ সন্ধ্যায় দলীয় চাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করেন গণফোরামের এই সদস্য। তবে ওই দিন অর্থাৎ ৭ মার্চ শপথ নেন গণফোরামের আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সোমবার বেলা তিনটায় গণফোরামের প্যাডে পাঠানো চিঠিতে তিনি দু-এক দিনের মধ্যে শপথ নেওয়ার আগ্রহের কথা জানান। স্পিকার তাঁকে আগামীকাল দুপুর ১২টায় শপথগ্রহণের জন্য সময় দিয়েছেন। অবশেষে অনেক জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আগামীকাল মঙ্গলবার শপথ নিচ্ছেন মোকাব্বির খান।

 

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪