বিশ্বনাথে বাইশঘর একতা স্পোটিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

21 5বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন হয়েছে। খেলাধুলা যেমন মানুষের শরীর ও মনকে সতেচ রাখে, তেমনি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মানুষ অপরাধমূলক কর্মকান্ড থেকেও দূরে থাকে। ফলে সমাজ হয় সুন্দর ও শান্তির। তাই সরকারের পাশাপাশি আমাদের সবাইকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।

তিনি শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা বাইশঘর একতা স্পোটিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। ফাইনাল খেলায় সিলেট ইউনাইটেড ২-১ গোলের ব্যবধানের বিশ্বনাথে বিএস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাজী সোলেমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল আলম চৌধুরী অপু, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সমুজ, সাধারণ সম্পাদক লাল মিয়া, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪