বিশ্বনাথে খাজাঞ্চীতে ৩য় টি-টোয়েন্টি ইউনিয়ন লীগ সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

54279238 536636353526243 1762701706954539008 nবিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৩য় টি-টোয়েন্টি  লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) খাজাঞ্চী রেলওয়ে স্টেশনের উত্তরের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ১নং ওয়ার্ডের সুপার স্টার ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ‌্যাম্পিয়ন হয় ৫নং ওয়ার্ডের সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাব।

খেলা শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান তালুকদার গিয়াস উদ্দিন, যুক্তরাজ‌্য প্রবাসী মো. জামাল উদ্দিন রেজা, বেবী কেয়ার একাডেমীর চীফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট, ইউপি সদস‌্য শফিক আহমদ, আমির উদ্দিন, সাবেক ইউপি সদস‌্য গয়াস উদ্দিন, সংগঠক ফয়ছল মিয়া, শরিফ আহমদ রাজু প্রমুখ। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪