কবর থেকে জীবন্ত শিশু উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

cnnনিউজ ডেস্ক :: রাস্তায় চলাফেরা করার সময় অনেকেই কান্নার শব্দ শুনতে পান। কিন্তু কেউই আমলে নেননি বিষয়টা। আবার অনেকেই মনে করেছেন বেড়ালের ডাক গতে পারে।

কিন্তু যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের কাউন্টি ডেপুটি শেরিফদের প্রধান অ্যাডাম কোলেটের মনে সন্দেহ হয়। গত শুক্রবার স্থানীয় কবরখানার পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়িয়ে পড়েন তিনি। কান্নার শব্দের উৎস খুঁজতে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন। কিছুক্ষণ পর কবর থেকে উদ্ধার করেন এক শিশুকন্যা। লস এঞ্জেলসের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

অ্যাডাম কোলেট কবরের ভেতর দেখতে পান, একটি পাতলা কম্বলে মুড়ে রাখা ছিল শিশুটি। তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আনুমানিক ৩৬-৪৮ ঘণ্টা বয়স ছিল শিশুটির। চিকিৎসকরা তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু এখন সে সুস্থ।

অ্যাডামের কথায়, ‘আমার মনে হয় এই শিশুর উপর সৃষ্টিকর্তার হাত রয়েছে। না হলে কেউ এভাবে বাঁচতে পারে না।’

এদিকে শিশুটির বাবা-মায়ের খোঁজ চালাচ্ছে প্রশাসন। বাবা-মা’কে খুঁজে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হতে পারে বলে জানা গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪