স্পেনে সুনামগঞ্জ এসোসিয়েশন ইন কাতালোনিয়ার সম্মেলন সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

IMG_4942স্পেনের কাতালোনিয়ায় বসবাসরত সুনামগঞ্জবাসীর সংগঠন সুনামগঞ্জ এসোসিয়েশন ইন কাতালোনিয়ার সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ২২ নভেম্বর বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্টিত এ সম্মেলনে কাতালোনিয়ায় সুনামগঞ্জ জেলার প্রবাসীদের উপস্থিত সকলের সম্মতিতে মো: মনোয়ার পাশাকে সভাপতি ও মো: হারুন রশীদকে সাধারণ সম্পাদক করে এ এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।

সম্মেলনের পূর্বে সুনামগঞ্জ এসোসিয়েশন ইন কাতালোনিয়ার এর প্রধান উপদেষ্টা মো: আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তারা কাতালোনিয়ায় বসবাসরত সুনামগঞ্জবাসীর মধ্যকার ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে সুনামগঞ্জ তথা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন আনা মিয়া, ইলাছ মিয়া, আরশ আলী, ইদ্রিছ আলী, আছকন্দর আলী, আব্দুল হামিদ আল আজাদ, মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন সাহীদ আলী, মো: এনাম, মুহিবুর রহমান তোতা, আব্দুল হক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ এসোসিয়েশন ইন কাতালোনিয়া স্পেনেও প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করে যাবে।

এসোসিয়েশন কুলতোরাল দে সুনামগঞ্জ এন কাতালোনিয়া এর নব নির্বাচিত কমিটির উল্লেখযোগ্য পদে যারা আছেন  –

সভাপতি : মো: মনোয়ার পাশা,  সাধারণ সম্পাদক: মো: হারুন রশীদ, যুগ্ম সম্পাদক : মো: আজমান আলী, সাংগঠনিক সম্পাদক : মো: শাহজান আহমদ, ক্রীড়া সম্পাদক : মো: মনির আলী, দপ্তর সম্পাদক : মো: রোশন অালী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪