সিলেটে হরতালবিরোধী মিছিলে হাতাহাতি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Syl Pic-2নিজস্ব প্রতিবেদক, সিলেট: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বের করা মিছিলে হাতাহাতির ঘটনা ঘটেছে। সিলেট নগরীর জিন্দাবাজারে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর কোর্টপয়েন্ট থেকে মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। মিছিলটি জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে আসার পর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ব্যানারের সাথে দাঁড়ানোকে কেন্দ্র বাগবিতন্ডায় লিপ্ত হন।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মিছিলটি নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪