বিশ্বনাথ প্রেসক্লাব সম্পাদকের সঙ্গে বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র বিনিময়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

2-300x205যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলার তরুন যুবকদের নিয়ে নব গঠিত ‘বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের’ উদ্যোগে যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ পত্রিকার সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সাথে এক মতবিনিময় সোমাবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়েছে ।
সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহিদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর জুযেলের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলার আয়াছ মিয়া।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইড ইউকের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, লন্ডনবিডিনিউজ২৪ সম্পাদক জাকির হোসেন কয়েছ, নবীগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, বিশ্বনাথ উন্নয়ন সংস্থার সহ সাধারণ সম্পাদক মানিক মিয়া, ট্রেজারার এস এম রফিক, সদস্য শফিউর রহমান খান জামিল, সেবুল মিয়া, ফরিদ উদ্দিন, ইমরান আলী সুমন, আব্দুল হামিদ খান সুমেদ, ফখর উদ্দিন, শেখ হারুন রশিদ, আবু তাহের,শেখ আমিনুর রহমান মামুন প্রমুখ।
সভায় বক্তারা বিশ্বনাথ উপজেলার আর্থ সমাজিক উন্নয়নে ভূমিকা রাখতে বিশ্বনাথ উন্নয়ন সংস্থা গঠন করায় এর উদ্যোগতাদের ধন্যবাদ জানান। তারা বলেন, সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪