বিশ্বনাথ নিউজ ২৪’র পৃষ্ঠপোষক হলেন এম গয়াছ মিয়া

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

gousবিশ্বনাথের প্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র পৃষ্ঠপোষক হয়েছেন আরব আমিরাত প্রবাসী এম গয়াছ মিয়া। তিনি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের শাখারীকোনা গ্রামের বাসিন্দা। পৃষ্ঠপোষকার মাধ‌্যমে নিউজ পোর্টাল অগ্রযাত্রায় শামিল হলেন এম গয়াছ মিয়া। তিনি বিশ্বনাথ সমিতি ইউএই (দুবাই) এর সভাপতি, শাহজালাল সমাজ কল‌্যাণ সংস্থা এন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট ড্রীম কর্পোরেটর লিমিটেড এর চেয়ারম‌্যান, আল নজম আল খারিফ বিজনেস ম‌্যানেজার সার্ভিসের ডিরেক্টর ও সিলেট ইয়াং স্টারের উপদেষ্ঠা।

পোর্টালের পৃষ্ঠপোষক মনোনিত করায় বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক অভিনন্দন জানিয়ে এম গয়াছ মিয়া বলেন, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার প্রথম অনলাইন পোর্টাল ‘বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’ বিশ্বনাথ’সহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করে আসছে। বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ প্রচার করার মাধ্যমে পোর্টালটি সুধিজনদের আস্থা এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। এই পোর্টালটির সাথে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। তিনি ‘বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’ এর অগ্রযাত্রায় সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪