বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : সাংবাদিকদের নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। সাংবাদিকদের অশ্লীল ভাষাষ গালিগালাজ করায় মন্ত্রীর উপর আস্থা হারিয়েছেন সাংবাদিক মহল। এনিয়ে ক্ষোভের অন্তনেই। মন্ত্রীর এমন বক্তব্যে সাংবাদিকসহ বিভিন্ন মহল ফুঁসে উঠেছেন। তাঁর এমন বক্তব্য মেনে নিতে পারছেন না কেউ। মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বক্তেব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, মন্ত্রীর মুখে ভাল বক্তব্য আশা করে জাতী। কাউকে গালিদেয়া বেমানান। একজন মন্ত্রীর মুখে এসব বলা কোনভাবেই টিক নয়। নেতৃবৃন্দ মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন।
নিন্দা জ্ঞাপন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, সদস্য আব্দুস সালাম মুন্না, মো. নূর উদ্দিন, মো. জামাল মিয়া, রফিকুল ইসলাম কামাল, আবুল কাশেম।









