বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মনু মিয়ার ইন্তেকাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

1বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি হাজী মনু মিয়া আর নেই। (ইন্না—রাজিউন)। তিনি শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্য একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বসয় ছিল (৭০)। তিনি স্ত্রী, তিন ছেলে,তিন মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ বিশ্বনাথে আসলে উপজেলা আ’লীগের নেতাকর্মীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। মরহুমের লাশ দেশ আসার এখনও কোন সিন্ধান্ত হয়নি বলে জানাগেছে। এদিকে, হাজী মনু মিয়ার মৃত্যু শোক প্রকাশ করেছেন উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানাযায়, বিশ্বনাথ উপজেলা আ’লীগের প্রতিষ্টাতা কমিটির অন্যতম সদস্য ছিলেন হাজী মনু মিয়া। পরবর্তিতে উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্ব পান। দীর্ঘদিন উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দল পরিচালনা করেন। ১৯৭৫ সালে তিনি বিশ্বনাথ উপজেলা আ’লীগ কে সুংগঠিত করেন। তাঁর হাতে গড়া বিশ্বনাথ আওয়ামীলীগ। তিনি একজন আর্দশবান রাজনীতিবিদ ছিলেন।

মরহুম হাজী মনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী, শ্রমিকলীগের সভাপতি সাধন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আরশ আলী, উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাস, যুবলীগের আহবায়ক মখদ্দুছ আলী, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, আশিক আলী, ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট।

নেতৃবৃন্দ মরহুম হাজী মনু মিয়ার রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪