ফেইসবুকে যুবতীর নগ্নছবি প্রকাশ করায় যুবক গ্রেফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

20140704153317বিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : ছাতকে এক যুবতীর নগ্নছবি ফেইসবুক স্ট্যাটাসে প্রকাশ করায়  খলিলুর রহমান (২৫) নামের ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র। তার বিরুদ্ধে ছাতক থানায় পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ছাতক থানায় এ মামলা (নং-৮) দায়ের করেন উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত মকতাছিম আলীর কন্যা হামিদা বেগম। মামলার প্রেক্ষিতে বিশ্বনাথ থানা পুলিশ খলিলুর রহমানকে নিজ বাড়ি থেকে আটক করে শুক্রবার ছাতক থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খলিলুর রহমানের কাছ থেকে হামিদা বেগমের বেশ কিছু নগ্ন ছবি আটক করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪