কাউন্সিলর আয়াছ মিয়া কে সম্বর্ধনা প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

photo1-300x225টাওয়ার হেমলেট বারায় নব-নির্বাচিত কাউন্সিলর আয়াছ মিয়াকে সম্বর্ধনা দিয়েছে খান পড়শী অনাথ তহবিল|
সংগঠনের সভাপতি আব্দুল বাছির খানের সভাপতিত্বে এবং প্রভাষক এম তানবীর আহম্মদ ও তোফায়েল আহমদ আলমের যৌথ পরিচালনায় গত ১লা জুলাই মঙ্গলবার ব্রিকলেনের আমার গাও রেস্টুরেন্টে অনুষ্টিত সম্বর্ধনায় প্রধান অথিতির বক্তব্যে টাওয়ার হেমলেটের স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবিই বলেন আয়াছ মিয়ার মতো সৎ নির্বিক মেধাবী তরুনদের সঠিক রাজনীতিতে আসার মাধ্যমে কমিউনিটির সার্বিক উন্নয়ন সম্ভব| কাউন্সিলর আয়াছ মিয়া কোনো একদিন পার্লামেন্টেও নির্বাচিত হয়ে তার তার সেবা পরিচালনা করবে বলে আমাদের প্রত্যাশা|
সম্বর্ধিত অথিতি কাউন্সিলর আয়াছ মিয়া বলেন মানুষের ভালবাসা শ্রম ও ভোট আমাকে নির্বাচিত করেছে, আমি তাদের সম্মান ধরে রাখার প্রচেষ্টায় সচেষ্ট থাকব| এবং সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি|
সভাপতির বক্তব্যে আব্দুল বাছির খান বলেন আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের ঘনিষ্ট বন্ধু আয়াছ নির্বাচিত হয়ে কিছুটা পূরণ করেছে| আমরা আগামী দিনে আয়াছ মিয়াকে আরো অনেক সামনের সারির নেতৃত্বে দেখতে চাই|
এছাড়া বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান| বিশিষ্ট কমিউনিটি নেতা গোলাম রব্বানী, তরুণ রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তি শহীদুল ইসলাম মামুন, আব্দুল বাসিত বাদশা, কমিউনিটি নেটওয়ার্ক চেয়ারম্যান ছানু মিয়া, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সাবেক সাধারন সম্পাদক আখলাকুর রহমান, কামাল আহমদ, বিশ্বনাথ এইড সাধারন সম্পাদক আবুল হাসনাত, মিডিয়া ব্যক্তিত্ব এম এ কাইয়ুম, জাকির হোসেন কয়েছ, কমিউনিটি ব্যক্তি ফারুক মিয়া, উদীয়মান রাজনীতিবিদ হেভেন খান, এস এম লিটন, আক্তার আহমদ শাহীন, শামীম তালুকদার, সৈয়দ মহিবুল ইসলাম রিপন, সেলিম উদ্দিন, কবির আহমদ, জাকির হোসেন, শাফরাজ আহমেদ সরফু, রাজীব আহমদ খান, এমদাদুল হক, রফিকুল ইসলাম সজীব, আমিনুর রহমান, জাহিদ গাজী প্রমুখ|
সম্বর্ধিত অথিতিকে ক্রেস্ট ও কাপ প্রদান করেন আব্দুল বাছির খান ও তোফায়েল আহমদ

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪