বিশ্বনাথ প্রেসক্লাবে সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

rajuবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ প্রেসক্লাব পরিদর্শন করেছেন সিলেটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। শুক্রবার ইফতারের পর তারা বিশ্বনাথ প্রেসক্লাব পরিদর্শন করেন। এসময় তারা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকান্ড থেকে ভূয়সী প্রসংসা করেন। তারা কিছু সময় অবস্থান করে প্রেসক্লাব নেবৃবৃন্দের সঙ্গে কৌশল বিনিময় করেন। এসময় প্রেসক্লাবের ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকাশনা উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন হাসান, শংকর দাশ, এন.এইচ শিপু,,সৈয়দ বাপ্পী, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, নিজামুল হক লিটন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য আবুল কাশেম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪