বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে বিশ্বনাথে বুধবার আশুগঞ্জ বাজারে বন্ধুমহল আয়োজিত একক ক্যারম প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে উপজেলার ২৬টি টিম অংশ নেয়। প্রতিযোগিতায় আনিস আহমদ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মঈনউদ্দিন। বিশিষ্ঠ ক্যারম খেলোয়াড় আরব শাহ জানান, শ্রীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।









