দেশে ফিরেছে অপহৃত ৪৬ ভারতীয় নার্স

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp
51827_Indian_nurses_return_Kochiইরাকে অপহৃত ৪৬ ভারতীয় নার্স দেশে ফিরেছেন। আজ শনিবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ওই ৪৬ নার্স এবং আরো ১৩৭ জনকে নিয়ে কেরালায় পৌঁছে।
বৃহস্পতিবার আইএসআইএস বিদ্রোহীরা অপহৃত এই ৪৬ নার্সকে মুক্তি দেয়।
গত কয়েকদিন ইরাকের তিকরিত শহরে তাদের আটকে রাখা হয়েছিল। শুক্রবার অপহৃত নার্সদের দেশে ফিরিয়ে আনতে ইরাকের এরবিল বিমানবন্দরে বিশেষ বিমান পাঠায় ভারত। দিল্লি থেকে বিশেষ বিমানে এরবিল উড়ে যান কেন্দ্রীয় ও কেরালা সরকারের দুই প্রতিনিধি। ইরাকের বিদ্রোহীদের কবল থেকে মুক্ত নার্সদেরও  নিয়ে যাওয়া হয় এরবিল বিমানবন্দরে। বৃহস্পতিবার আইসিস বিদ্রোহীরা আটকে রাখা ভারতীয় নার্সদের তিকরিত থেকে মসুল শহরে নিয়ে যায়।
সূত্র : পিটিআই
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪