বিশ্বনাথ নিউজ ২৪ : ভারতের পূর্বাঞ্চলে রাজধানী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার রাজধানী নয়াদিল্লি থেকে ট্রেনটি আসাম যাওয়ার পথে বিহারের সরন জেলায় এ দুর্ঘটনার শিকার হয়।
সন্দেহ করা হচ্ছে, মাওবাদী বিদ্রোহীদের বিস্ফোরণের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর আগে ওই এলাকায় মাওবাদীরা ধর্মঘটের ডাক দিয়েছিল।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে রেলওয়ে বোর্ড চেয়ারম্যান অরুনেন্দ্র কুমার বলেন, ‘একে নাশকতা বলেই মনে করা হচ্ছে। কারণ ওই রেল লাইনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এর ফলে ট্রেনটি লাইনচ্যুত হতে পারে।’









