প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন বিশ্বনাথের বাস-মিনিবাস-ট্রাকের শ্রমিকরা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত লগডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সহায়তা বিতরণ করেন সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন। শনিবার (১০ জুলাই) দুপুরে পরিবহন বাস-মিনিবাস ১৬০ জন শ্রমিক ও ট্রাক শ্রমিক ৬০ জন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, পৌর সহায়ক কমিটির সদস্য ও শ্রমিক নেতা ফজর আলী, যমুনা টিভির সিলেটের ব্যুরোপ্রধান মাহবুবুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, সদস্য আব্দুল জলিল জালাল, বাস মিনিবাস শ্রমিক উপ-কমিটির সাধারণ সম্পাদক শাহাজান আলী, কোষাধ্যক্ষ সুন্দর আলী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক তুরন তালুকদার প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪