বিশ্বনাথে বিজয় দিবসে জাতীয় পার্টির পুস্পস্তবক অর্পণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ৪৯তম মহান বিজয় দিবসে সিলেটের বিশ্বনাথে উপজেলা জাতীয় পার্টির পক্ষ হতে ৭১’র শহীদদের স্মরণে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। পুস্পস্তক অর্পণ শেষে স্থানীয় ডাকবাংলোয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুবকর ছিদ্দিকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব‌্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মাওলানা সহল আল রাজী চৌধুরী।

আলোচনা সভা ও পুস্পস্তবক অর্পণকালে প্রস্তাবিত বিশ্বনাথ পৌর কমিটির আহবায়ক জয়নাল আহমদ মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, এ কে এম দুলাল, বর্তমান যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, আবুল খয়ের মেম্বার, মোঃ ফিরুজ আলী, আমির আলী মেম্বার, বারিক মিয়া মেম্বার, আব্দুল মজিদ, ধন মিয়া মেম্বার, নাসির উদ্দিন মেম্বার, জাপা নেতা আব্দুল হাই, গোলাম জবদানি, মির খুকন, সুয়েব আহমদ, নাজিম চৌধুরী, আলা উদ্দিন, জাকির হোসেন, স্বপন রাজ, হাবিবুর রহমান মনু, লালা মিয়া, আফরুজ আলী, প্রতাব পাল, প্রদিপ চন্দ্র দেব, রফিক মিয়া, নোমান আহমদ, আনোয়ার আলী, সাদিক হোসেন, রুহুল আমিন, কামরুজ্জামান, বদর উদ্দিন, আব্দুল গনি, এলাইছ মিয়া, সুহেল আহমদসহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪