বালাগঞ্জের ফিরোজা-বাগ মাদরাসার ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল রোববার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: ১৫ডিসেম্বর রোববার বালাগঞ্জ উপজেলা সদরস্থ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ফিরোজা-বাগ মাদরাসার ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ২টা থেকে পরদিন সোমবার ফজর পর্যন্ত মাদরাসা মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু।

ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে বক্তৃতা করবেন শায়খুল হাদিস মাওলানা মাসউদ আহমদ (বাঘার হুজুর), শায়খুল হাদিস মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী, আল্লামা রশিদুর রহমান ফারুকী পীর বরুণী, মাওলানা আব্দুল মতিন ধনপুরী, মাওলানা আব্দুর রহমান কলুমা, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা সৈয়দ আলী আছগর, মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী, মাওলানা আব্দুর রহিম জিহাদী, মাওলানা জাকারিয়া আহমেদ জাবের, মাওলানা হিফজুর রহমান হেলালী, মাওলানা আব্দুল আজিজ সিরাজী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪