নামাজের প্রতি শিশুদের আকৃষ্ট করতে ব‌্যতিক্রমী উদ‌্যোগ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp
বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব দশঘর গ্রামে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে শিশুদের আকৃষ্ট করতে ব‌্যক্তিক্রমী উদ‌্যোগ গ্রহন করেছেন গ্রামের যুবকরা। তাদের এই মহতি উদ‌্যোগের শুরুতেই প্রথমে ৭ দিনের জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করায় গ্রামের ৫ জনকে শীতের পোষাক (সোয়েটার) উপহার দিয়েছেন।
যুবক ফয়েজ আহমেদ কাওছার বলেন, শিশুরা পাঞ্জাবী আর টুপি পরে বড়দের হাত ধরে যখন নামাজ আদায়ের জন্য মসজিদে যায় সেই চোখ জুড়ানো দৃশ্য দেশে আমাদের খুবই ভাল লাগে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই শিশুদের আল্লাহর ঘরের সঙ্গে পরিচয় করানো ও নামাজের জন্য অভ্যস্ত বানানোর লক্ষ‌্যে আমাদের এই উদ‌্যোগ। কারণ শিশুকালে যে জিনিসে অভ্যাস হয়, পরে তা করাও সহজ হয়, নচেৎ তা কঠিন হয়ে দাঁড়ায়। এ জন্যই হাদিস শরিফে এসেছে, ‘তোমরা তোমাদের বাচ্চাদের সাত বছর বয়স থেকেই নামাজের নির্দেশ দাও। আর যখন ১০ বছর বয়সে উপনীত হবে, তখন তাদের নামাজে অবহেলায় শাস্তি প্রদান করো। ’ (আবু দাউদ, হাদিস : ৪৯৫)
শিশুদের নামাজের প্রতি আকৃষ্ট প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা আশাবাদী শিশুদের নামাজের প্রতি উৎসাহী করতে আমাদের এই উদ্যোগ সাহায্য করবে এবং তাদেরকে ভবিষ্যতে মুসল্লী হিসেবে তৈরি করবে। মহান আল্লাহ যেন আমাদের উদ‌্যোগকে কবুল করেন, এজন‌্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪