বালাগঞ্জে সাংবাদিকদের সাথে এসিল‌্যান্ডের মতবিনিময়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: বালাগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সহকারী কমিশনার (ভূমি) তার দায়িত্ব পালনকালে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সম্প্রতি উপজেলার ২০বিঘা জমি উদ্ধার বিষয়ে আলোচনা করেন।

সভায় সাংবাদিকদের মধ্য উপস্থিত ছিলেন রজত চন্দ্র দাস ভুলন, হুসাইন আহমদ, আব্দুস শহীদ, আবুল কাশেম অফিক, মো. কাজল মিয়া, মোমিন মিয়া, জাগির হোসেন জাগির প্রমুখ।

এসময় অফিস সহকারী মো. মুক্তাদির মিয়া, আব্দুস শহীদ ও তোফায়েল আহমদ’সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪